ই-ব্যাংকিংয়ে মনোযোগ বাড়াবে প্রাইম ব্যাংক

ইত্তেফাক রিপোর্ট

চলতি বছরের প্রথম প্রান্তিকে আয় ঘোষণা করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রাইম ব্যাংক লিমিটেড। গত জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত সময়ে ব্যাংকটি শেয়ারপ্রতি মুনাফা করেছে ৪২ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৩৭ পয়সা। সে হিসাবে আগের বছরের তুলনায় শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে ৫ পয়সা। গতকাল বৃহস্পতিবার অনলাইন সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য প্রকাশ করেছে ব্যাংকটি। চলতি বছরের মার্চ শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ২৩ টাকা ৮৬ পয়সা, যা ২০১৯ সালের মার্চ শেষে ছিল ২৩ টাকা ৫৭ পয়সা।