স্পোর্টস রিপোর্টার
বিরাট কোহলিকে অনেকেই আধুনিক ক্রিকেটের সেরা ব্যাটসম্যান মনে করেন। অনেকে মনে করেন, শচীন টেন্ডুলকারের রেকর্ডগুলো কোহলিই ভাঙবেন। বিশেষ করে শত সেঞ্চুরি কোহলির পক্ষে করা সম্ভব বলে মনে করেন অনেকে। টেন্ডুলকারের সতীর্থ ইরফান পাঠান বলছেন, লম্বা সময় খেললে সেটা সম্ভব।
এক ভিডিও বার্তায় ইরফান কোহলিকে নিয়ে বলেছেন, ‘আশা করি সে পারবে (১০০ সেঞ্চুরি করতে), কিন্তু কাজটা খুব কঠিন। ওয়ানডেতে কাজটা খুবই সম্ভব (টেন্ডুলকারকে ছাড়িয়ে যাওয়া), কিন্তু ১০০ সেঞ্চুরি সহজ নয়। তবে শচীন যতদিন ধরে খেলে গেছেন, বিরাট যদি ততটা লম্বা সময় খেলে যেতে পারে, তাহলে সে হয়তো এটি অর্জন করতে পারবে।’