করুনারত্নের হিট স্ট্রোক

যদিও আইসিসি বারবারই বলেছে, দীর্ঘ বিরতির পর অনুশীলনের শুরুটা যেন খুব সহনীয় ভাবে করা হয়। কিন্তু সব সময় কড়া কোচিংয়ের জন্য আলোচিত মিকি আর্থার কঠোরভাবেই শুরু করেছেন। প্রথম দিন অনুশীলনেই ক্লান্ত হয়ে গেছেন বেশ কয়েক জন ক্রিকেটার। শ্রীলঙ্কার একটি সংবাদমাধ্যম বলেছে, এই অনুশীলনের এক পর্যায়ে হিট স্ট্রোকে আক্রান্ত হওয়া অধিনায়ক দিমুথ করুনারত্নেকে হাসপাতালেও নেওয়া লেগেছে। তবে দ্রুতই তিনি আবার মাঠে ফিরে আসেন। করুনারত্নে বলেছে, ‘আমরা বেশ কিছু দিন পর রানিং সেশন করলাম। তাই বেশ কষ্ট হয়েছে। আমি লকডাউনের সময় খাদ্যাভ্যাস ও শরীর ঠিক রেখেছিলাম। কিন্তু মাংসপেশীগুলো সম্ভবত তৈরি হয়নি। আজ সকালে অনুশীলনের পর আমি আর চাপ নিতে পারিনি।’