জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি শেষ পর্ব পরীক্ষার ফল প্রকাশ

গাজীপুর প্রতিনিধি

একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০১৮ সালের এলএলবি শেষ পর্ব পরীক্ষার ফলাফল বৃহস্পতিবার প্রকাশ করা হয়েছে। প্রকাশিত ফলাফল সম্পর্কে কোনো পরীক্ষার্থী বা সংশ্লিষ্ট কারো কোনো আপত্তি/অভিযোগ থাকলে ফল প্রকাশের এক মাসের মধ্যে পরীক্ষা নিয়ন্ত্রকের নিকট লিখিতভাবে আবেদন করতে হবে। অন্যথায় কোনো আপত্তি/অভিযোগ গ্রহণযোগ্য হবে না। জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ তথ্য ও পরামর্শ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন।