তালায় ৩২ জনের মধ্যে খড়কাটা মেশিন বিতরণ

তালা (সাতক্ষীরা) সংবাদদাতা

সাতক্ষীরার তালায় সামাজিক দূরত্ব বজায় রেখে ৩২ জন সিআইজি (কমন ইন্টারেস্ট গ্রুপ) সদস্যের মধ্যে খড়কাটা মেশিন বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে এনএটিপি-২ প্রকল্পের আওতায় উপজেলা প্রাণিসম্পদ অফিস চত্বরে এসব মেশিন বিতরণ করা হয়।  তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনত্ কুমার, উপজেলা নির্বাহী অফিসার মো. ইকবাল হোসেন, সাতক্ষীরা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. শহিদুল ইসলাম ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সন্জয় বিশ্বাসসহ প্রাণিসম্পদ অফিসের কর্মকর্তা-কর্মচারী ও উপকারভোগী সদস্যগণ এ সময় উপস্থিত ছিলেন।