করোনাতেও থেমে নেই ইয়াবা পাচার

লোহাগাড়া (চট্টগ্রাম) সংবাদদাতা

মহামারি করোনাতেও থেমে নেই চট্টগ্রাম-কক্সবাজার সড়ক পথে মাদকদ্রব্য ইয়াবা পাচার। করোনা পরিস্থিতির সুযোগে সক্রিয় হয়ে উঠেছে এ পথে গড়ে ওঠা চোরাচালানি চক্র। বিভিন্ন সূত্র ও অনুসন্ধানে জানা গেছে, নীল, লাল রংসহ বিভিন্ন রঙের ছোটো প্যাকেটে ট্যাবলেট পেকেটজাত করে পাচার হচ্ছে ইয়াবা। নিত্যনতুন কৌশল ব্যবহার পালটে পাচারকারীদেরকে দিয়ে তা ছড়িয়ে দিচ্ছে তৃণমূল পর্যায়ে।

লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ জাকের হোসাইন মাহমুদ জানান, মে মাসে ৪৩ হাজার ৯০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৩০ লিটার চোলাই মদ উদ্ধার করেছে পুলিশ এবং ৪০ জন পাচারকারীকে আটক করা হয়েছে। করোনা পরিস্থিতির সুযোগ নিয়ে ইয়াবা চোরাচালানকারি ইয়াবা চালান আরো জোরদার করেছে।