মীর্জাগঞ্জে বিদ্যুত্স্পৃষ্টে মুয়াজ্জিনের মৃত্যু

মীর্জাগঞ্জ (পটুয়াখালী) সংবাদদাতা

মীর্জাগঞ্জে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে আ. খালেক (৬৫) নামে এক মুয়াজ্জিনের মৃত্যু হয়েছে। গত বুধবার বিকালে উপজেলার মাধবখালী ইউনিয়নের কাফুলা গ্রামে এ ঘটনাটি ঘটে। সে ঐ গ্রামের মৃত মোহাম্মদ আলী হাওলাদারের ছেলে।

মীর্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ এম আর শওকত আনোয়ার ইসলাম জানান, নিহত আ. খালেক আসরের আজান দেওয়ার জন্য মসজিদের মাইকের সুইচ দেওয়ার সময় বিদ্যুত্স্পৃষ্ট হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। কোনো অভিযোগ না থাকায় লাশটি পরিবারের সদস্যের নিকট হস্তান্তর করা হয়।