অটোরিকশার চাপায় শিশুর মৃত্যু

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ব্যাটারিচালিত অটোরিকশার চাপায় সাইদুল ইসলাম (৩) নামে এক শিশু নিহত হয়েছে। মঙ্গলবার বিকাল ৫টার দিকে উপজেলার রামচন্দ্রদী বাজরে এ দুর্ঘটনা ঘটে। সাইদুল ওই গ্রামের আব্দুল করিম মিয়ার ছেলে। আড়াইহাজার থানার ওসি আক্তার হোসেন বলেন, শিশুটি রামচন্দ্রদী বাজারে বাবার সঙ্গে বাড়ি যাচ্ছিল। এসময় আড়াইহাজারগামী ব্যাটারি চালিত অটো শিশুটিকে চাপা দেয় এবং গাড়ি রেখে চালক পালিয়ে যায়। পরে আশপাশের লোকজন শিশু সাইদুলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।