সৈয়দপুরে শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার

সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা

উপজেলায় টুনটুনি দাস নামে (১২) এক শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গত বুধবার বিকালে শহরের হাতিখানা এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। শিশুটি ঐ এলাকার শংকর দাস ধোপার মেয়ে।

পরিবারের সদস্যরা জানায়, বিকাল সাড়ে ৪টার দিকে সে ঘর থেকে বের হয়ে যায়। পরে বারান্দায় চালের বাঁশের পাড়ের সঙ্গে তার লাশ ওড়নার সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখা যায়।

অতিরিক্ত পুলিশ সুপার (সৈয়দপুর সার্কেল) অশোক কুমার পাল জানান, খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করা হয়।