স্টাফ রিপোর্টার, রাজশাহী
রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) এবং হাসপাতালের পৃথক ল্যাবে এক দিনে ১২ জনের নমুনায় করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে রাজশাহীর চারঘাট উপজেলার এক জন চিকিত্সক ও চাঁপাইনবাবগঞ্জের গোমোস্তাপুল উপজেলার এক জন মেডিক্যাল অফিসার রয়েছেন। বুধবার ল্যাব দুইটিতে ২৮২ জনের নমুনা পরীক্ষা করা হয়।
রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, বুধবার হাসপাতালের ল্যাবে ৯৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। যেখানে পাঁচ জনের নমুনায় করোনা ধরা পড়ে।
রামেকের করোনা পরীক্ষা ল্যাবের ইনচার্জ প্রফেসর ডা. সাবেরা গুলনাহার জানান, রামেক ল্যাবে বুধবার দুই শিফটে ১৮৮ জন এর নমুনা পরীক্ষা করা হয়। তবে ১৬১ জনের নমুনা পরীক্ষার প্রাপ্ত ফলের মধ্যে সাত জনের নমুনায় করোনা শনাক্ত হয়েছে।