নরসিংদী প্রতিনিধি
নরসিংদীতে নতুন করে আরো ২৯ জনের মধ্যে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে নরসিংদী জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৪৩ জনে। গত বুধবার রাতে নরসিংদীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন এ তথ্য নিশ্চিত করেন।
এর ফলে নরসিংদী সদর উপজেলায় ৪৫৬ জন, রায়পুরাতে ৪১ জন, শিবপুরে ৪২ জন, বেলাবোতে ৪১ জন, পলাশে ৪৩ জন ও মনোহরদীতে ২০ জন। জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, এখন পর্যন্ত জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৯ জন। এর মধ্যে নরসিংদী সদরে সাত জন, পলাশে একজন ও বেলাব উপজেলায় একজন।