যাত্রী পাচ্ছে না এয়ারলাইন্সগুলো অধিকাংশ ফ্লাইট বাতিল

বিশেষ প্রতিনিধি

করোনা মহামারির কারণে এয়ারলাইন্সগুলো যাত্রীবাহী ফ্লাইট চলাচল বন্ধ করে দেয়। বিভিন্ন দেশে চলমান লকডাউন শিথিলের সঙ্গে সঙ্গে এয়ারলাইন্সগুলো ফ্লাইট পরিচালনায় উদ্যোগী হয়। প্রাথমিকভাবে অভ্যন্তরীণ রুটের ফ্লাইট পরিচালনার ঘোষণা দেয় বাংলাদেশসহ নানা দেশ; কিন্তু এসব ফ্লাইটের অধিকাংশ বাতিল করতে হচ্ছে যাত্রীর অভাবে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো বলছে, যাত্রীদের মধ্যে এখনো করোনাভীতি কাজ করছে। তারা এখনো ফ্লাইটে ভ্রমণে স্বচ্ছন্দ নন।

বাংলাদেশে গত কয়েক দিন ধরে অভ্যন্তরীণ ফ্লাইট চললেও যাত্রী পাওয়া যাচ্ছে না। বাংলাদেশ বিমানের বেশ কয়েকটি ফ্লাইট বাতিল হয়েছে। অন্যান্য বেসরকারি এয়ারলাইন্সের বিমানগুলো নির্ধারিত যাত্রীর অর্ধেকও পাচ্ছে না। ইন্দোনেশিয়ার লায়ন এয়ার, বাটিক এয়ার উইংস এয়ার অভ্যন্তরীণ ফ্লাইট চালু করলেও যাত্রীর অভাবে আবার বন্ধ করে দিয়েছে। ইউরোপের কয়েকটি দেশও অভ্যন্তরীণ ফ্লাইট চালু করেছিল; কিন্তু যাত্রী না পাওয়ার কারণে তারা তাদেও সিদ্ধান্ত বদল করেছে।

এদিকে শুধু যাত্রীর অভাবে নয়, যাত্রীরা পর্যাপ্ত স্বাস্থ্যবিধি না মানায়ও কোনো কোনো এয়ারলাইন্স তাদের যাত্রা বাতিল করেছে।