মোসাদ্দেক হোসেন মিলন
লক্ষ্মীপুরের রামগতিতে বৃহস্পতিবার সকালে বীর মুক্তিযোদ্ধা মোসাদ্দেক হোসেন মিলনকে (৬৭) রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। বুধবার রাতে উপজেলার চররমিজ ইউনিয়নের চরগোসাই এলাকার নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি.. .রাজিউন)। তিনি দীর্ঘদিন ক্যান্সারে ভুগছিলেন। তিনি স্ত্রী ও ছয় ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। রাষ্ট্রীয় মর্যাদায় দাফন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুচিত্র রঞ্জন দাস, রামগতি থানার এসআই কবির মৃধার নেতৃত্বে পুলিশের একটি দল। তার মৃত্যুতে স্থানীয় সংসদ সদস্য মেজর (অব) আব্দুল মান্নান, উপজেলা পরিষদের চেয়ারম্যান শরাফউদ্দিন আজাদ সোহেল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল মোমিন ও চররমিজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ছারওয়ার শোক প্রকাশ করেন।