খাদ্য পরিদর্শক ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে কুড়িগ্রামের নাগেশ্বরী এলএসডির খাদ্য পরিদর্শক নূর মোহাম্মদ আলী ও তার স্ত্রী সাজেদা বেগমের বিরুদ্ধে অর্থ পাচার ও দুদক আইনে বৃহস্পতিবার মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলার বাদী কমিশনের রংপুর সজেকার (সমন্বিত জেলা কার্যালয়) উপসহকারী পরিচালক নূর আলম।

এজাহারে বলা হয়, নূর মোহাম্মদ আলীর স্ত্রী সাজেদা বেগম দুদকে ১৬ লাখ ৪৬ হাজার ৯৫০ টাকার মিথ্যা ও ভিত্তিহীন তথ্যসংবলিত সম্পদ বিবরণী দাখিল করেন। এ ছাড়া তিনি ৯২ লাখ ২৪ হাজার ৭৫৫ টাকা মূল্যের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও ভোগদখলে রেখেছেন। দুদকের অনুসন্ধানে ঐ টাকা তার স্বামী নূর মোহাম্মদ আলী ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অবৈধভাবে অর্জিত মর্মে প্রাথমিকভাবে প্রমাণিত হয়।