করোনা ভাইরাসের সংক্রমণ রোধে নিয়মিত জনবলের ন্যূনতম জনবল নিয়ে দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করবে বাংলাদেশ ব্যাংক। এক্ষেত্রে বিভাগের প্রয়োজনে সর্বোচ্চ ৫০ শতাংশ জনবলকে উপস্থিত রাখা যাবে। গতকাল এ বিষয়ে একটি সিদ্ধান্ত হয়েছে। বাংলাদেশ ব্যাংকের সব বিভাগীয় প্রধানের কাছে পাঠানো এ নির্দেশনায় বলা হয়, করোনা ভাইরাসের সংক্রমণ রোধে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও দেশের স্বাস্থ্য অধিদপ্তরের জারি করা ১২ দফা স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলা হবে। সামাজিক দূরত্ব বজায় রাখা এবং ব্যাংকের কাজে বিঘ্ন না ঘটে এ জন্য ন্যূনতমসংখ্যক জনবলকে উপস্থিত রাখতে হবে। তবে এটি মোট জনবলের সর্বোচ্চ ৫০ শতাংশ হবে। কর্মকর্তাদের একটি রোস্টারের আওতায় এনে দাপ্তারিক কাজ সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারবেন। এতে কাজের গুরুত্ব ও বাস্তবতাকে বিবেচনায় নিতে হবে।