দীঘিনালায় দৃষ্টি প্রতিবন্ধী নারীকে কুপিয়ে হত্যা

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার মেরুং-এ মরিয়ম বেগম (৫৮) নামে দৃষ্টি প্রতিবন্ধী এক নারীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে তার নিজ বসতঘর থেকে মৃত দেহ উদ্ধার করেছে পুলিশ। ওই নারীর শরীরে বিভিন্ন স্থানের ধারালো অস্ত্রের আঘাতের চিহৃ রয়েছে। স্বজনদের অভিযোগ, মরিয়ম বেগমকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। 

এলাকাবাসী জানায়, দৃষ্টি প্রতিবন্ধী মরিয়ম বেগম বাড়িতে একা থাকতেন। সকালে তার রক্তাক্ত লাশ দেখে পুলিশে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। অর্থ ও রেশন কার্ড সংক্রান্ত বিরোধের জেরে ওই নারীকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

আরও পড়ুন: চলনবিলে ডিমওয়ালা মা মাছ শিকারের মচ্ছোব

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উত্তম কুমার দেব ঘটনার জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ইত্তেফাক/এসি