জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা

বাংলা

মো. সুজাউদ দৌলা, সহকারী অধ্যাপক

রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা

 

 আমাদের লোকশিল্প (প্রবন্ধ)

 

প্রশ্ন ১। তত্কালীন মুঘল বাদশাহদের বিলাসের বস্তু কী ছিল?

উত্তর: ঢাকাই মসলিন।

প্রশ্ন ২। খাদ্যশস্যের পরে বাংলাদেশের মানুষের জীবনের সঙ্গে নিবিড়ভাবে কী জড়িত?

উত্তর: কুটির শিল্প।

প্রশ্ন ৩। একটি সাধারণ আকারের নকশি কাঁথা সেলাই করতে কতদিন সময় লাগত?

উত্তর: কমপক্ষে ছয় মাস।

প্রশ্ন ৪। কোন মৌসুম নকশি কাঁথা সেলাইয়ের জন্য উপযুক্ত?

উত্তর: বর্ষাকাল।

প্রশ্ন ৫। জামদানি বোনার জন্য অপরিহার্য বস্তু কোনটি?

উত্তর: শীতলক্ষ্যা নদীর পানির বাষ্প থেকে সৃষ্ট আর্দ্রতা।

প্রশ্ন ৬। যারা তুলা থেকে হাতে সুতা কাটে তাদের কী বলা হয়?

উত্তর: কাটুনি।

প্রশ্ন ৭। লোকশিল্প কী?

উত্তর: দেশি জিনিস দিয়ে দেশের মানুষের হাতে তৈরি শিল্পসম্মত দ্রব্য।

প্রশ্ন ৮। টোপর কী?

উত্তর: হিন্দু সমপ্রদায়ের বরের মাথার মুকুট।

প্রশ্ন ৯। জামদানি কারিগরদের বাস কোথায়?

উত্তর: নারায়ণগঞ্জ জেলার নওয়াপাড়া গ্রামে।

প্রশ্ন ১০। ঢাকার নবাব পরিবার কী দিয়ে শীতলপাটি তৈরি করিয়েছিল?

উত্তর: হাঁতির দাঁত দিয়ে শীতলপাটি তৈরি করিয়েছিল।

প্রশ্ন ১১। স্বদেশি আন্দোলনের ফলে তৈরি হয়েছিল কোন কাপড়?

উত্তর: খাদি কাপড়।

প্রশ্ন ১২। হাসিয়া কী?

উত্তর: গৃহনির্মাণের কাজে ব্যবহূত কারুকার্যখচিত কাঠের কাজ।

প্রশ্ন ১৩। পুতুল, টোপর ইত্যাদির মধ্যে কোন শিল্পের সৃজনশীল নমুনা দেখা যায়?

উত্তর: সোলা শিল্পের।

প্রশ্ন ১৪। আমাদের দেশের মেয়েদের সহজাত শিল্পগুণ কী?

উত্তর: কাপড়ের পুতুল তৈরি করা।

প্রশ্ন ১৫। ‘আমাদের লোকশিল্প’ প্রবন্ধটি কোন গ্রন্থ থেকে গৃহীত হয়েছে?

উত্তর: ‘আমাদের লোককৃষ্টি’ গ্রন্থ থেকে।

প্রশ্ন ১৬। কামরুল হাসান কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন?

উত্তর: ১৯২১ খ্রিস্টাব্দে।

প্রশ্ন ১৭। কামরুল হাসান কোথায় জন্মগ্রহণ করেন?

উত্তর: কলকাতায়।

প্রশ্ন ১৮। কামরুল হাসান সুদীর্ঘকাল কোথায় কর্মজীবন অতিবাহিত করেছিলেন?

উত্তর: ঢাকা চারু ও কারুকলা ইনস্টিটিউটে।

প্রশ্ন ১৯। ‘বাংলাদেশের শিল্প আন্দোলন ও আমার কথা’ বইটির রচয়িতা কে?

উত্তর: কামরুল হাসান।

প্রশ্ন ২০। কামরুল হাসান কবে মারা যান?

উত্তর: ১৯৮৮ খ্রিস্টাব্দে ২রা ফেব্রুয়ারি।

প্রশ্ন ২১। কামরুল হাসান কোথায় মারা যান?

উত্তর: ঢাকায়।

প্রশ্ন ২২। ‘টেকসই’ শব্দের অর্থ কী?

উত্তর: মজবুত।

প্রশ্ন ২৩। ‘লুপ্তপ্রায়’ শব্দের অর্থ কী?

উত্তর: যা লোপ পেতে বসেছে।

প্রশ্ন ২৪। ‘মনিপুরী’ কথাটির অর্থ কী?

উত্তর: মনিপুর সম্পর্কিত।