বাংলাদেশ ও বিশ্বপরিচয়
মিরাজুল ইসলাম, প্রভাষক
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ
বৃটিশ শাসন
প্রশ্ন-১: বাংলায় ইংরেজ শাসনের সূচনা হয় কবে?
উত্তর: ১৭৫৭ সালের ২৩ জুন পলাশীর যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের মাধ্যমে বাংলায় ইংরেজ শাসনের সূচনা হয়।
প্রশ্ন-২: বৃটিশ ইস্ট-ইন্ডিয়া কোম্পানি কত সালে প্রতিষ্ঠা করা হয়?
উত্তর: বৃটিশ ইস্ট-ইন্ডিয়া কোম্পানি ১৬০০ সালে প্রতিষ্ঠা করা হয়।
প্রশ্ন-৩: ইংরেজরা কেন বৃটিশ ইস্ট-ইন্ডিয়া কোম্পানি গঠন করেছিল?
উত্তর: ভারত ও বৃটেনের মধ্যে বাণিজ্য পরিচালনার জন্য ইংরেজরা বৃটিশ ইস্ট-ইন্ডিয়া কোম্পানি গঠন করেছিল।
প্রশ্ন-৪: সিরাজউদ্দৌল্লাহ কত সালে বাংলার নবাব হন?
উত্তর: সিরাজউদ্দৌল্লাহ ১৭৫৬ সালে মাত্র ২২ বছর বয়সে বাংলার নবাব হন।
প্রশ্ন-৫: বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন?
উত্তর: বাংলার শেষ স্বাধীন নবাব ছিলেন সিরাজউদ্দৌলা।
প্রশ্ন-৬: বাংলায় ইংরেজদের আগমনের উদ্দেশ্য কী ছিল?
উত্তর: বাংলায় ইংরেজদের আগমনের উদ্দেশ্য ছিল ব্যবসা-বাণিজ্য করে অর্থনৈতিকভাবে লাভবান হওয়া।
প্রশ্ন-৭: বাংলায় ইংরেজদের আগমন ঘটে কেন?
উত্তর: বাংলায় ইংরেজদের আগমন ঘটে ব্যবসা-বাণিজ্য করে অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার জন্য।
প্রশ্ন-৮: বাংলায় ইংরেজ শাসনের প্রধান উদ্দেশ্য কী ছিল?
উত্তর: বাংলায় ইংরেজ শাসনের প্রধান উদ্দেশ্য ছিল শোষণ করে নিজেদের আর্থিক লাভ।
প্রশ্ন-৯: সিপাহি বিদ্রোহের মূল উদ্দেশ্য কী ছিল?
উত্তর: সিপাহি বিদ্রোহের মূল উদ্দেশ্য ছিল ইংরেজ শাসনের অবসান ঘটিয়ে ভারতবর্ষকে স্বাধীন করা।