‘আন্তর্জাতিক আন্তঃবিশ্ববিদ্যালয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উত্সব’

ফেসবুক ও ইউটিউবে

বিনোদন রিপোর্ট

 

বিশ্বের ২০টি উত্সব কর্তৃপক্ষের উদ্যোগে ইউটিউবে এরইমধ্যে জমে উঠেছে ‘উই আর ওয়ান:অ্যা গ্লোবাল ফিল্ম ফেস্টিভ্যাল’। এবার দেশের অন্যতম পুরনো চলচ্চিত্র উত্সব অনুষ্ঠিত হতে যাচ্ছে ফেসবুক ও ইউটিউবে। ‘আন্তর্জাতিক আন্তঃবিশ্ববিদ্যালয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উত্সব’ অনুষ্ঠিত হচ্ছে ফেসবুক ও ইউটিউবে। এবার আয়েজিত হচ্ছে উত্সবের ১২তম আসর। ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ আয়োজিত এই উত্সব আয়োজনে সহযোগিতায় রয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা। আজ ও আগামীকাল উত্সবের উদ্বোধনী উত্সবসহ পুরো আয়োজন দর্শকরা সরাসরি উপভোগ করতে পারবেন নির্দিষ্ট ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের মাধ্যমে। ২ দিনব্যাপী উত্সবের উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে নানা আয়োজন। এরমধ্যে আজ বিকেল ৫টায় দেখানো হবে একাদশ আন্তর্জাতিক আন্তঃবিশ্ববিদ্যালয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উত্সবের দর্শকপ্রিয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। এছাড়া সন্ধ্যা ৭টায় দর্শকপ্রিয় চলচ্চিত্র এবং রাত সাড়ে ৮টায় দেখানো হবে বিগত বছরগুলোর ‘তারেক মাসুদ বেস্ট এমার্জিং ডিরেক্টর’ পুরস্কার প্রাপ্ত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রগুলো।

 

আজ ও আগামীকাল উত্সবের উদ্বোধনী উত্সবসহ পুরো আয়োজন দর্শকরা সরাসরি উপভোগ করতে পারবেন নির্দিষ্ট ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের মাধ্যমে