নেত্রকোনায় বিদ্যুত্স্পৃষ্টে স্কুলশিক্ষকের মৃত্যু

নেত্রকোনা প্রতিনিধি

বারহাট্টা উপজেলায় বিদ্যুত্স্পৃষ্টে জামান আকন্দ (৩০) নামে এক স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার বিকালে ঘটনা ঘটেছে। সে তেলকুড়ি গ্রামের মৌলা মিয়ার ছেলে ও তেলকুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক।

পুলিশ সূত্রে জানা গেছে, বিকালে বাড়ির পাশে নিজ ফিশারিতে গিয়ে পল্লী বিদ্যুতের তারে বিদ্যুত্স্পৃষ্ট হন। দ্রুত মোহনগঞ্জ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। বারহাট্টা থানার ওসি মিজানুর রহমান জানান, রাতেই তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।