নিষেধাজ্ঞা অমান্য করায় স্বরূপকাঠিতে পাঁচ দোকানিকে জরিমানা

স্বরূপকাঠি (পিরোজপুর) সংবাদদাতা

চলমান করোনা ভাইরাস পরিস্থিতিতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে বিকাল ৪টার পর দোকান খোলা রাখার দায়ে পাঁচ দোকানিকে ৯ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোশারেফ হোসেন এ জরিমানা করেন। ইউএনও জানান, নিষেধাজ্ঞা অমান্য করে দোকান খোলার দায়ে উপজেলার কামারকাঠি, মোল্লাবাড়ি ও সেহাংগল এলাকায় এসব জরিমানা করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।