১০০ টাকা মূল্যমানের বাংলাদেশ প্রাইজবন্ডের ৯৯তম ‘ড্র’ অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার ঢাকা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন ও আইসিটি) এ কে এম মাসুদুজ্জামানের সভাপতিত্বে কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে এ ড্র অনুষ্ঠিত হয়। করোনা ভাইরাসের কারণে এবার নির্ধারিত সময়ে প্রাইজবন্ডের ড্র অনুষ্ঠিত হয়নি। নির্ধারিত তারিখ ৩০ এপ্রিলের পরিবর্তে গত বৃহস্পতিবার অনুষ্ঠিত হলো।
এবারের ড্রতে সব সিরিজের মধ্য থেকে ০৯৬২৩০৭ নম্বরটি প্রথম পুরস্কারের জন্য বিবেচিত হয়েছে। আর ০৫৮১৬৬৩ নম্বরটি দ্বিতীয় পুরস্কার পেয়েছে। একইভাবে তৃতীয় পুরস্কারের দুটি নম্বর হচ্ছে ০১১২৬১৪ এবং ০৫৯২৫৪৫। চতুর্থ পুরস্কারপ্রাপ্ত নম্বর দুটি হচ্ছে ০৩৮৯৬১৮ এবং ০৭৩৯৫৭৪।
একক সাধারণ পদ্ধতি তথা প্রত্যেক সিরিজের একই নম্বরে প্রাইজবন্ডের ড্র পরিচালিত হয়। প্রচলনযোগ্য ১০০ টাকা মূল্যমানের মোট ৬১টি সিরিজের ৪৬টি সাধারণ সংখ্যা এবারও পুরস্কারের যোগ্য বলে বিবেচিত হয়েছে। ড্রতে ০০০০০০১ থেকে ১০০০০০০ ক্রম সংখ্যার অন্তর্ভুক্ত বন্ডসমূহ থেকে ৪৫টি সিরিজের ৪৬টি সাধারণ সংখ্যার মোট ২ হাজার ৭০টি পুরস্কার ঘোষণা করা হয়েছে।
প্রথম পুরস্কার বিজয়ী ৬ লাখ ও দ্বিতীয় পুরস্কার বিজয়ী ৩ লাখ ২৫ হাজার টাকা করে পাবেন। এছাড়া তৃতীয় পুরস্কার বিজয়ী ১ লাখ, চতুর্থ পুরস্কার বিজয়ী ৫০ হাজার এবং পঞ্চম পুরস্কার বিজয়ীরা ১০ হাজার টাকা করে পাবেন।
এছাড়া পঞ্চম পুরস্কার বিজয়ী প্রতিটি সিরিজের ৪০টি নম্বর হলো : ০০০০৭১৯, ০০৪৫৪৯৯, ০০৫১৫৭৯, ০০৯৫৮৮৩, ০১৫৪০৫৫, ০১৭১১৯৫, ০২২২৪৫৬, ০২৯৩৭১৪, ০৪০৭৮৬৩, ০৪৬০৭৫০, ০৪৭০৮১৬, ০৪৮৪৭৯১, ০৫১০৯৫১, ০৫২৭৯৬৪, ০৫৫১৭৯৮, ০৫৬৫৭৬৮, ০৬১৬৫৩৭, ০৬৪০৭৬৭, ০৬৫৫৪৮৬, ০৬৮৪৭৫৮, ০৭১২৮৯৮, ০৭১৬০৮৮, ০৭১৮৯৬১, ০৭২২৭০২, ০৭৫৩৩০৬, ০৭৬৩৬৫৭, ০৭৯১৯৮১, ০৮০০৫১২, ০৮০৩১৭৭, ০৮১১৩৪৮, ০৮১৫৭৪৮, ০৮২২১৫৮, ০৮৩৪০৩২, ০৮৬৫৫৩৩, ০৮৯৭৯১৩, ০৯০৭০৮৭, ০৯৩৫১৮৬,০৯৩৮৯৯৩, ০৯৪৯৪১৮, ০৯৯৬৫২০।