পাবনায় বজ্রপাতে চার জনের মৃত্যু

পাবনায় বৃহস্পতিবার পৃথক উপজেলায় বজ্রপাতে চার জনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে সাত বছরের হূদয় নামে এক শিশু। হূদয় আটঘরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সাধীন।

নিহতরা হলেন, চাটমোহর উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের কর্নিপাড়া গ্রামের কৃষক শফিকুল ইসলাম (২৫), সুজানগর উপজেলার দুলাই ইউনিয়নের শান্তিপুরের কৃষক জলিল সরদার (৫০), আটঘরিয়া উপজেলার চাঁদভা ইউনিয়নের চকপাড়া গ্রামের আবুল হাসেম (৩৭) ও পাবনা সদর উপজেলার আতাইকুলা ইউনিয়নের তেলিগ্রামের কলেজছাত্র নুরুজ্জামান মোল্লা (১৯)।

স্থানীয়রা জানান, নিহতদের মধ্যে তিন জন মাঠে কাজ শেষে বাড়ি ফিরছিলেন এরং অপরজন মাঠে ঘুড়ি উড়াচ্ছিলেন।