কালীগঞ্জে ডাকাতের হামলায় ব্যবসায়ী গুরুতর আহত

কালীগঞ্জ (গাজীপুর) সংবাদদাতা

গাজীপুরের কালীগঞ্জে ডাকাতের হামলায় রমজান আলী (৫০) নামে এক হোটেল ব্যবসায়ী গুরুতর আহত হয়েছে। সোমবার দিবাগত রাত দুইটার দিকে কালীগঞ্জ পৌর এলাকার ভাদার্ত্তী গ্রামে এ ঘটনা ঘটে।

আহত রমজান পৌর এলাকার ভাদার্ত্তী গ্রামের জয়নাল আবেদীনের ছেলে। তিনি কালীগঞ্জ হা-মীম গ্রুপ ইন্ডাস্টিয়াল পার্কের (সাবেক মসলিন কটন মিলস) উত্তর পাশে ১নং গেইট এলাকায় হোটেল ব্যবসা করেন।

কালীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো. আবুবকর মিয়া বলেন, এ ব্যাপারে থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে অবশ্যই যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।