জনপ্রশাসনে ১২১ জন উপসচিব হলেন যুগ্মসচিব

জনপ্রশাসনে ১২১ জন উপসচিবকে যুগ্মসচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে সরকারি আদেশ জারি করা হয়। ১৮তম ব্যাচের ৭৮ জন উপসচিব এবার যুগ্মসচিব হয়েছেন। এ ব্যাচে উপসচিব আছেন ৯১ জন। পূর্বে পদোন্নতি পাননি এমন ৪৩ জনকে এবার পদোন্নতি দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, এবার স্বাধীনতাবিরোধী সংশ্লিষ্টতা রয়েছে এরকম কোনো পরিবারের সন্তানকে পদোন্নতি না দেওয়ার বিষয়টিতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।