এক্সট্রা যুক্ত হলো গিফট.কম এর সাথে

টপ গ্লোবাল লয়াল্টি আর গিফট প্লাটফর্ম গিফট ম্যানেজমেন্ট এশিয়া প্রাইভেট লিমিটেড এবং বাংলাদেশের একমাত্র ডিজিটাল গিফট প্লাটফর্ম এক্সট্রা (xtragift.com) এর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। যার ফলে এক্সট্রা ব্যবহারকারীরা ডিজিটাল গিফটিং-এ পাবে একটি ভিন্ন মাত্রা। গিফট.কম-এর দেশ বিদেশের ব্যবহারকারীরা বাংলাদেশে গিফট পাঠাতে চাইলে খুব সহজেই এক্সট্রা-এর মাধ্যমে পাঠিয়ে দিতে পারবেন। এছাড়া গিফট.কম-এর ব্যবহারকারীরা এক্সট্রা-এর মার্চেন্টলিস্ট থেকে রিওয়ার্ড পয়েন্টস ব্যবহার করে গিফট কার্ড ক্রয় করতে পারবে। গিফট.কম আর এক্সট্রা বাংলাদেশে ব্যাংক, টেলকো, এফএমসিজি সহ  আরও অনেক কোম্পানিতে গিফট আর রিওয়ার্ড ব্যবস্থাপনায় যৌথভাবে কাজ করবে। গিফট.কম বিশ্বের একটি বড় গ্লোবাল লয়াল্টি মার্কেটপ্লেস, যাদের ৫৫ টি দেশে ২০০০ এর অধিক কর্পোরেট ক্লায়েন্ট, ৬৫ মিলিয়ন ব্যাবহারকারী আর ৫০ হাজার অনুমোদিত লয়াল্টি প্লাটফর্ম রয়েছে।  তারা ব্যাংক, এয়ারলাইন্স, হসপিটালিটি ইন্ডাস্ট্রি গুলোতে কাজ করে। এছাড়া সারা বিশ্বেই তাদের রয়েছে বিশাল মার্চেন্ট নেটওয়ার্ক।  বাংলাদেশে ইবিএল এবং এমটিবি ব্যাংক ব্যবহারকারীরা এখন থেকে এক্সট্রা গিফট কার্ড ব্যবহার করতে পারবেন। ক্রমান্বয়ে আরও বাংলাদেশি ব্যাংক আর অন্যান্য প্রতিষ্ঠানের সাথে যুক্ত হতে যাচ্ছে এক্সট্রা।