চট্টগ্রাম অফিস
বেসরকারি মা ও শিশু জেনারেল হাসপাতালে শনিবার থেকে করোনা রোগীর চিকিত্সা কার্যক্রম শুরু হয়েছে। হাসপাতালটিতে ১০টি আইসিইউ বেডসহ আইসোলেশন ওয়ার্ড রয়েছে। হাসপাতালের পরিচালক (প্রশাসন) ডা. নুরুল হক বলেন, আমরা হাসপাতালে করোনায় আক্রান্ত রোগী ভর্তি শুরু করেছি। আইসিইউসহ ২০ শয্যা প্রস্তুত করা হয়েছে। নতুন নির্মিত ভবনে করোনা রোগীদের চিকিত্সা দেওয়া হচ্ছে।