চট্টগ্রামে হত্যা মামলার আসামি ফেনী থেকে গ্রেফতার

চট্টগ্রাম অফিস

চট্টগ্রামে হত্যা মামলার এক আসামিকে ফেনী থেকে গ্রেফতার করেছে র্যাব। গতকাল শনিবার সোনাগাজীর মাদ্রাসা মোড় এলাকা থেকে আসামি আবুল হাসানকে গ্রেফতার করা হয়। র্যাব-৭ এর সহকারী পরিচালক মাহামুদুল হাসান জানান, পারিবারিক কলহের জের ধরে ২০১৪ সালের মার্চে নগরীর পাহাড়তলী এলাকায় শ্বাসরুদ্ধ করে স্ত্রী নাছিমাকে হত্যা করে স্বামী আবুল হাসান। এরপর থেকে সে পলাতক রয়েছে। মামলার তদন্ত শেষে সিআইডি তার বিরুদ্ধে চার্জশিট দিয়েছে। ধৃত আবুল হাসান সোনাগাজী থানার রাগবপুর এলাকার হাফেজ আহমেদের পুত্র।