বিদেশি পর্যবেক্ষকদের ঠেকাতে ৩০ ডিসেম্বর নির্বাচন:রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ভোট চুরির জন্য সরকারের কৌশলের অংশ হিসেবেই ৩০ ডিসেম্বর নির্বাচনের তারিখ নির্ধারণ করেছে ইসি। ২৫ ডিসেম্বর বড়দিন এবং ৩১ ডিসেম্বর থার্টি ফার্স্ট নাইট থাকায় বিদেশি পর্যবেক্ষকরা আসতে পারবেন না। তাদের ঠেকাতে ৩০ ডিসেম্বরকে নির্বাচনের তারিখ হিসেবে বেছে নেওয়া হয়েছে।

গতকাল মঙ্গলবার নয়াপল্টন দলের কেন্দ ীয় কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। রিজভী আরো বলেন, নির্বাচন এক মাস পিছাতে হবে। আর ইভিএম অবশ্যই বাতিল করতে হবে। সকল রাজনৈতিক দলের জন্য সমতল মাঠ তৈরি করতে ভোট ১ মাস পেছানোর দাবি করেছি। রিজভী আরো বলেন, কারচুপি করার জন্যই ৮০-১০০টি আসনের ইভিএম ব্যবহার করতে চায় সরকার। ইভিএম আওয়ামী লীগের চক্রান্তের অংশ। বিরোধী দলের মতকে গুরুত্ব না দিয়ে ইসিকে দিয়ে নিজেদের এজেন্ডা বাস্তবায়ন করছে সরকার।

তিনি আরো বলেন—এত নিপিড়ন, নির্যাতনের পরও গতকাল এবং আজ লাখ লাখ নেতাকর্মী সমর্থক বিএনপির কেন্দ ীয় কার্যালয়ে এসে পছন্দের প্রার্থীর জন্য মনোনয়ন ফরম কিনেছেন। দলীয় কার্যালয়ের সামনের সড়ক জনসমুদ্রে পরিণত হচ্ছে। তফসিল ঘোষণার পর বিএনপির নেতাকর্মীদের ওপর ধরপাকড়, মামলা, গ্রেফতার, হয়রানি বহুগুণ বেড়ে গেছে অভিযোগ করে তিনি বলেন, বিএনপির প্রতি মানুষের গণজোয়ার দেখে সরকার ভিতসন্ত্রস্ত হয়ে পড়েছে। তাই প্রতিটি পাড়া-মহল্লায় এখন চলছে ধরপাকড়ের মহাউত্সব।