কালীগঞ্জে ওয়ারেন্টভুক্ত আসামিসহ ছয় মাদক কারবারি আটক

কালীগঞ্জ (গাজীপুর) সংবাদদাতা

গাজীপুরের কালীগঞ্জে ২ মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ও ১১ মাদক মামলার আসামিসহ ৬ মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ। শনিবার দুপুরে আটককৃতদের গাজীপুর আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে রাতে থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ওমর ফারুকের নেতৃত্বে জামালপুর (বাগমারপাড়া) গ্রাম থেকে ৬ মাদক কারবারিকে আটক করা হয়।