ইত্তেফাক রিপোর্ট
সাভারের আশুলিয়ায় পারিবারিক কলহের জের ধরে পোশাক শ্রমিক স্বামীকে গলা কেটে হত্যার অভিযোগে স্ত্রী তাসমিরা আক্তারকে আটক করেছে পুলিশ। গতকাল সকালে আশুলিয়ার ঘোষবাগ সোনামিয়া মার্কেট এলাকার ভাড়া বাড়ি থেকে লাশ উদ্ধার করা হয়। নিহতের নাম মমিনুল ইসলাম (২৮)। তার বাড়ি ঠাকুরগাঁও জেলায় এবং তার স্ত্রীর বাড়ি পিরোজপুরে। তারা দুইজনেই ঐ ভাড়া বাড়িতে থেকে স্থানীয় তৈরি পোশাক কারখানায় কাজ করতেন বলে জানিয়েছে পুলিশ।