স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়াধীন পরিবার পরিকল্পনা অধিদপ্তরে পরিদর্শিকা ২২৪ জন নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয় ২০১৭ সালের সেপ্টেম্বর মাসে। এর লিখিত পরীক্ষা ২০১৮ সালের জুন মাসে এবং ভাইভা পরীক্ষা ২০১৯ সালে মে মাসে অনুষ্ঠিত হয়। অত্যন্ত পরিতাপের বিষয় এই যে, ভাইভা পরীক্ষার ফলাফল এখনো প্রকাশ করা হইনি। অধিদপ্তরে যোগাযোগ করেও ফল প্রকাশের ব্যাপারে কোনো ধারণা পাওয়া যায়নি। এদিকে ঐ পদের জন্য আবার নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ফলে ভাইভা দেওয়া প্রার্থীরা ফলাফলের অপেক্ষায় থেকে চরম হতাশ হয়ে পড়েছেন। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আর্কষণ করছি, অবিলম্বে ২০১৭ সালের বিজ্ঞপ্তির ভাইভা ফল প্রকাশ করে তাঁদের হতাশা দূর করুন।
আল-আমীন
গাজীপুর