আফ্রিকার দেশ মালিতে ফরাসি সেনাদের অভিযানে জঙ্গি সংগঠন আল কায়েদার উত্তর আফ্রিকা অঞ্চলের নেতা আব্দুল মালেক দ্রকদেল নিহত হয়েছেন। বুধবার সেনাবাহিনী এ অভিযান চালায় বলে ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে। ফরাসি প্রতিরক্ষামন্ত্রী ফ্লোরেন্স পার্লি বলেন, মালির উত্তরাঞ্চলে চালানো একটি অভিযানে দ্রকদেল এবং তার কিছু সঙ্গী নিহত হয়েছেন। অভিযানে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের একজন সিনিয়র কমান্ডারকেও আটক করা হয়েছে বলে জানান প্রতিরক্ষামন্ত্রী। —আলজাজিরা