র্যাবের নির্বাহী ম্যাজিষ্টেট সরোয়ার আলম করোনা আক্রান্ত হয়েছেন। তার স্ত্রীরও করোনা পজিটিভ ধরা পড়েছে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল রাতে তার ফেসবুকে এমন ঘোষণা দিয়ে সুস্থ হওয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি। তিনি বলেন, শনিবার রাতে তিনি করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ জানতে পেরেছেন। তিনি বাসায় আইসোলেশনে থেকে চিকিত্সা নিচ্ছেন। তবে তার দুই সন্তান সুস্থ আছে।