শনিবার বিকেলে রাজধানীর মুগদার মদিনাবাগ এলাকায় নির্মাণাধীন ভবনের লিফটের ফাঁকা স্থান দিয়ে নিচে পড়ে জুয়েল মিয়া (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি পেশায় বৈদ্যুতিক মিস্ত্রি ছিলেন।
নিহতের সহকর্মী জসিম জানান, ১০ তলা ভবনের দোতলায় কাজ করার সময় অসাবধানতাবশত লিফটের ফাঁকা স্থান দিয়ে নিচে পড়ে যান জুয়েল। তাকে উদ্ধার করে প্রথমে মুগদা জেনারেল হাসপাতালে ও পরে চিকিত্সকদের পরামর্শে নেওয়া হয় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানে বিকাল ৪টার দিকে তাকে মৃত ঘোষণা করেন চিকিত্সক।
ঢামেক পুলিশ ক্যাম্পের এএসআই আবদুল খান জানান, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে। মৃত জুয়েল মিয়ার গ্রামের বাড়ি গাইবান্ধায়। তিনি পরিবার নিয়ে মদিনাবাগ এলাকার ভাড়া বাসায় থাকতেন।