মেলান্দহে করোনার উপসর্গ নিয়ে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

জামালপুর জেলার মেলান্দহ উপজেলায় করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে মোজাম্মেল হক মজনু (৬৫) নামে সাবেক এক ইউপি সদস্যের মৃত্যু হয়েছে। 

শনিবার দিবাগত রাতে তিনি মারা যান। মজনু মেলান্দহ উপজেলার ২ নম্বর কুলিয়া  ইউনিয়নের কুলিয়া গ্রামের বাসিন্দা।   

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফজলুল  হক জানান, মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়েছে।আইইডিসিআরের স্বাস্থ্য বিধি মেনে তার লাশ পারিবারিক কবর স্থানে  দাফন করা হয়েছে।  


ইত্তেফাক/ইউবি