এইচএসসি পরীক্ষার্থীদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

মো. মঞ্জুর-ই-এলাহী

প্রভাষক-আই.সি.টি

নওয়াবেঁকী কলেজ, শ্যামনগর, সাতক্ষীরা

গতকালের পর

ঘ’দাগের যে প্রশ্নটি থাকে সেটিকে আমরা বলি উচ্চতর দক্ষতার প্রশ্ন। এই উচ্চতর দক্ষতার প্রশ্নের মধ্যে চারটি অংশ থাকে জ্ঞান, অনুধাবন, প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা। এক্ষেত্রেও তুমি যদি উদ্দীপকের আলোকে জ্ঞানটিকে তুলে ধরতে পারো তাহলে তুমি পাবে ১,আর সেটির অনুধাবন বা ব্যাখ্যা লিখতে পারলে পাবে আরো ১ এবং উদ্দীপকের আলোকে তুমি যে জ্ঞানটি কে তুলে ধরেছো তোমার সেই জ্ঞানটিকে যদি যুক্তি দিয়ে প্রমাণ করে দিতে পারো অর্থাত্ তুমি যে জ্ঞানটি চিহ্নিত করলে উদ্দীপকেও যেটির কথা বলা হয়েছে সেটি উদ্দীপকের কাহিনীর সাথে যুক্তি দিয়ে মিলিয়ে দিতে অর্থাত্ প্রমাণ করে দিতে পারো তাহলে তুমি পাবে আরো ১, এখন চতুর্থ নম্বরের জন্য উচ্চতর দক্ষতার যে বিষয়টি সেটিকে ভালো ভাবে খেয়াল করতে হবে। এখানে কোন বিষয় সম্পর্কে তোমার মতামত, যুক্তি, সংশ্লেষণ বা বিশ্লেষণ চাওয়া হয়েছে। যদি সেটি উদ্দীপকে উল্লেখিত দুইটি বিষয়ের মধ্যে কোনটি ভালো বা মন্দ ইত্যাদি হয়ে থাকে তাহলে তোমাকে সেটির উত্তর সেভাবেই লিখতে হবে আর যদি সেটি এমন হয়, ঘ’দাগের জন্য উদ্দীপকে যে জ্ঞান বা বিষয়টি তুলে ধরা হয়েছে সেই বিষয়টিকে বিশ্বের, দেশের কিংবা সামাজিক প্রেক্ষাপটে এর গুরুত্ব কিংবা ভালোত্ব বা মন্দত্ত ইত্যাদি বিষয়ে জানতে চাওয়া হয় তাহলে তোমাকে উচ্চতর দক্ষতার বিষয়টি ঠিক সেই আঙ্গিকেই উত্তর করতে হবে এবং দক্ষতার এই বিষয়টি তুমি যদি সঠিক ভাবে তুলে ধরতে পারো পাবে আরও ১ নম্বর এই সর্বমোট ৪

তাহলে শিক্ষার্থীরা আমরা যেটা দেখলাম একটি সৃজনশীল প্রশ্নের যে ১০টি নম্বর এটি প্রাপ্তির জন্য আমাকে ১০টি আলাদা আলাদা অংশকে অবশ্যই উত্তর পত্রে উল্লেখ করতে হবে যদি ১০টি অংশ  তোমার উত্তর পত্রে উল্লেখ না থাকে তাহলে কিন্তু তুমি পরিপূর্ণ ১০ নম্বর কখনোই আশা করতে পারবে না। কোন একটি বিষয় সম্পর্কে তোমার যতই জ্ঞান থাকুক এবং ঐ বিষয়টি নিয়ে তুমি যতই উত্তর লিখো না কেন তোমার লেখনি যদি কোনো একটি বিষয়ে বা কোন একটি অংশের মধ্যে ঘুরে ফিরে সীমাবদ্ধ থাকে তাহলে কিন্তু তুমি কখনোই ওই অংশের বাইরের কোন নম্বর পাবে না। যেমন তোমাকে যে জ্ঞানটি তুলে ধরার কথা বলা হয়েছে তুমি যদি ঘুরিয়ে-ফিরিয়ে শুধুমাত্র এই জ্ঞানটিকেই দীর্ঘায়িত করে লিখো তাহলে কিন্তু কোনোভাবেই তুমি জ্ঞানের জন্য যে ১ নম্বর সেটির বেশি নম্বর পাবে না। তাই খ’দাগের ক্ষেত্রে জ্ঞান ও অনুধাবন। গ’দাগের ক্ষেত্রে জ্ঞান, অনুধাবন ও প্রয়োগ এবং ঘ’দাগের ক্ষেত্রে জ্ঞান, অনুধাবন, প্রয়োগ ও উচ্চতর দক্ষতা এই অংশগুলোকে যদি তোমরা উত্তরের মধ্যে উল্লেখ না করো তাহলে কিন্তু কখনোই ১০ এর মধ্যে ১০ নম্বর তুমি পাবে না।

তাই একটি সৃজনশীল প্রশ্নের উত্তর লেখার ক্ষেত্রে ১০টি নম্বরের জন্য যে ১০টি আলাদা অংশ রয়েছে ক’এর জন্য ১টি, খ’এর জন্য ২টি,গ’এর জন্য ৩টি এবং ঘ’এর জন্য ৪টি সর্বমোট ১০টি অংশকে যদি তুমি তোমার উত্তরপত্রে যথাযথভাবে তুলে ধরতে না পারো তাহলেই কখনোই তোমরা পূর্ণ নম্বর পাবে না। তো এসো আমরা উচ্চ মাধ্যমিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এই বিষয়ের প্রথম অধ্যায়ের একটি নমুনা প্রশ্ন নিয়ে সেটির উত্তর কীভাবে প্রতিটি অংশগুলোকে আলাদা আলাদা করে লিখতে হয়, কীভাবে উত্তর লিখলে সেটি যথার্থ হবে এবং পরিপূর্ণ নম্বর প্রাপ্তির ক্ষেত্রে নিশ্চয়তা পেতে পারো সেই বিষয়টি একটু লিখতে চেষ্টা কর।

প্রশ্ন: ১। ডা. জামান সিঙ্গাপুর প্রবাসী একজন বিখ্যাত চিকিত্সক। তিনি ক্লাশে কোন মানবদেহ ছাড়াই বিশেষ পদ্ধতিতে সিমুলেশনের মাধ্যমে শিক্ষার্থীদের হার্টসহ সকল প্রকার জটিল অপারেশন বুঝিয়ে থাকেন।

ক) আউটসোর্সিং কী?                                    ১

খ) ঘরে বসেও কেনাকাটা করা যায়-ব্যাখ্যা কর। ২

গ) ডা. জামানের ক্লাশে ব্যবহূত প্রক্রিয়াটি ব্যাখ্যা

কর।                           ৩

ঘ) জনাব জামানের গৃহিত পদক্ষেপ বাংলাদেশের বাস্তবতায় কতটুকু বাস্তবসম্মত ? বিশ্লেষণপূর্বক মতামত দাও ।   4