গণিত
অসীম কুমার সেন
৩নং কাঁঠালতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়
কটিয়াদী, কিশোরগঞ্জ
২৭। একটি সাদা ফিতার ৩/৮ অংশ লাল রঙ করা হলো। ফিতার কত অংশ সাদা রইল ?
২৮। আনিকা ও মনিকা একটি রুটিকে ভাগাভাগি করে নিল। রুটিটি ভাগ করে আনিকা ২/৩ অংশ ও মনিকা ১/৩ নিল। কে রুটি বেশি নিল?
২৯। মিশ্র ভগ্নাংশের পূর্ণ সংখ্যার সাথে কোন ভগ্নাংশ যুক্ত থাকে।
৩০। প্রকৃত ও অপ্রকৃত ভগ্নাংশের মধ্যে কোনটি বড়?
৩১। ১০ এর বিপরীত ভগ্নাংশ কত?
৩২। ২০০ টাকার ৩/২০ অংশ = কত টাকা?
৩৩। যেকোনো ভগ্নাংশ x ঐ ভগ্নাংশের বিপরীত ভগ্নাংশ = কত?
৩৪। ৩/৫ এর সাথে কত গুণ করলে গুণফল ১ হবে?
৩৫। (৪৫x৯)/১০=৫০ উক্তিটি কি সত্য?
৩৬। “=” এটা কি প্রতীক ?
৩৭। গ,সা,গু এবং ল,সা,গু এর পূর্ণরূপ লিখ।
৩৮। ৬টি খাতা ও ৯ টি পেন্সিল সর্বাধিক কতজন শিক্ষার্থীদের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া যাবে?
৩৯। (২৪x৬)/৩+৮=কত?
৪০। গাণিতিক বাক্যে বন্ধনী না থাকলে কোন প্রক্রিয়ার কাজটি প্রথমে করতে হয়?
৪১। আয়ত এবং বর্গের একটি পার্থক্য লিখ।
৪২। কোন চতুর্ভূজের বাহুগুলো সমান?
৪৩। ট্রাপিজিয়ামের কয় জোড়া বাহু পরস্পর সমান্তরাল ?
৪৪। একটি বর্গাকার কাগজকে কর্ণ বরাবর ভাজ করলে কী ধরনের ত্রিভুজ তৈরি হবে?
৪৫। একটি সামান্তরিকের একটি কোণ ১০০ ডিগ্রি হলে এর বিপরীত কোণটি কত?
৪৬। চতুর্ভূজের কর্ণ কয়টি?
৪৭। সামান্তরিক এবং আয়তের একটি সাদৃশ্য লিখ।