ফেরার আগে দৃঢ়প্রতিজ্ঞ ইউনাইটেড

স্পোর্টস ডেস্ক

আগামী ১৯ জুন টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে ম্যাচ দিয়ে প্রায় তিন মাসের অনাকাঙ্ক্ষিত করোনা-বিরতি শেষে মাঠে ফিরছে ম্যানচেস্টার ইউনাইটেড। দলটির কোচ ওলে গুনার সোলসার জানিয়েছেন ম্যাচটির জন্যে ভালোভাবেই প্রস্তুত হতে হবে দলকে। ফেরার জন্যেও অনেক দিন ধরেই অপেক্ষা করছে।

সম্প্রতি ক্লাবের ওয়েবসাইটে দেওয়া এক সাক্ষাত্কারে সোলসার বলেন, ‘আমরা এই ম্যাচগুলোর জন্যে সত্যিই অনেক দিন ধরে অপেক্ষা করছি। আর দুই সপ্তাহ পরেই প্রথম ম্যাচ। আর তাই অনুশীলনে আমাদের গতি আনা প্রয়োজন এবং নিজেদের খেলাকে নিখুঁত করা প্রয়োজন।’ মৌসুমের শুরুর ম্যাচে চেলসিকে ৪-০ ব্যবধানে হারিয়েছিল দলটি। টটেনহ্যামের বিপক্ষেও তেমন মানসিকতা নিয়ে মাঠে নামার ব্যাপারে আশাবাদী কোচ সোলসার।