নগরীর জুবিলী রোড এলাকা থেকে অস্ত্রসহ মো. শাহাদাত হোসেন প্রকাশ সাজ্জাদ (২৬) নামে এক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার ভোরে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, থার্টি ফার্স্ট নাইটকে কেন্দ্র করে জুবিলী রোডে পুলিশের তল্লাশি কার্যক্রম চলছিল। এ সময় সাজ্জাদকে তল্লাশি করে একটি এলজি, দু’টি গুলি ও একটি মোবাইল সেট উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে নগরীর কোতোয়ালি ও পটিয়া থানায় ৪টি মামলা রয়েছে। সে পটিয়া উপজেলার হরিণখাইন গ্রামের মো. ইসমাইলের পুত্র।