চিলমারীতে ব্রহ্মপুত্রে নিখোঁজ মাঝির লাশ উদ্ধার

চিলমারী (কুড়িগ্রাম) সংবাদদাতা

ব্রহ্মপুত্র নদে নিখোঁজ হওয়া মাঝি মফিজুল ইসলামের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার উপজেলার রমনা ইউনিয়নের জোড়গাছ পুরাতন বাজার মাঝিপাড়া এলাকা থেকে তার লাশটি উদ্ধার করা হয়। সে কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের শিবের পাতি চরের আবু বক্করের ছেলে। গত শুক্রবার বিকালে রৌমারী নৌঘাট থেকে ইঞ্জিনচালিত নৌকায় সদর উপজেলার যাত্রাপুর ঘাটে ফেরার পথে বজ্রপাতে পানিতে পড়ে তলিয়ে যায় সে।

চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম জানান, লাশটি শুক্রবার নিখোঁজ হওয়া মাঝির বলে তার স্বজনরা জানিয়েছে।