শ্যামনগরে বাঁধ নির্মাণ ও সুপেয় পানির নিশ্চয়তার দাবিতে নৌ-মানববন্ধন

শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা

উপকূলীয় অঞ্চলে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ পুনর্নির্মাণ এবং সুপেয় পানি নিশ্চিত করার দাবিতে নৌ-মাবনবন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে খোলপেটুয়া নদীতে উপকূলীয় শত শত মানুষ এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। জেলা নাগরিক কমিটি সাতক্ষীরা, উপজেলা যুব ফোরাম শ্যামনগর, জেলা নাগরিক আন্দোলন মঞ্চ সাতক্ষীরা, উপজেলা জলবায়ু পরিষদ শ্যামনগর এবং গাবুরা ইউনিয়ন জলবায়ু সহনশীল শ্যামনগর নৌ-মানববন্ধন কর্মসূচির আয়োজন করেন।

এ সময় শ্যামনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, জেলা নাগরিক কমিটির সভাপতি মো. আনিছুর রহিম, উপজেলা যুব ফোরামের সভাপতি মো. মোমিনুল ইসলাম, উপজেলা জলবায়ু পরিষদের সভাপতি আশেক-ই-এলাহীসহ স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও উপকূলীয় অঞ্চলের ভুক্তভোগী মানুষ উপস্থিত ছিলেন।