মুলাদী (বরিশাল) সংবাদদাতা
পুকুরের পানিতে ডুবে আমেনা (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার বেলা ১২টায় সদর ইউনিয়নের দক্ষিণ গলইভাঙ্গা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। সে ঐ গ্রামের মৃত শামিম হাওলাদারের মেয়ে।
জানা গেছে, নিহতের মা পাশের বাড়িতে কাজে যান। বাড়ি ফিরে শিশুটিকে না দেখে খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির সামনে পুকুরে ডুবন্ত অবস্থায় দেখতে পান। আমেনাকে উদ্ধার করে দ্রুত মুলাদী হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। এ বিষয়ে মুলাদী থানার অফিসার্স ইনচার্জ (ওসি) ফয়েজ আহম্মেদ মৃধা জানান, পরিবারের কোনো আপত্তি না থাকায় লাশ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
নাগেশ্বরীতে শিশুর মৃত্যু
নাগেশ্বরী (কুড়িগ্রাম) সংবাদদাতা জানান, এদিন ডোবার পানিতে ডুবে সালমান ফার্সী নামে দেড় বছরের এক শিশু মারা গেছে। সে উপজেলার কেদার ইউনিয়নের শিবেরহাট গ্রামের হাফেজ হাবিবুল্লাহ মিয়ার ছেলে।
পরিবার ও এলাকাবাসী জানায়, সকালে সে বাড়ির পাশে খেলার এক পর্যায়ে ডোবায় পড়ে যায়। এক পর্যায়ে সকাল ১০টার দিকে ডোবায় তার লাশ ভেসে ওঠে। কচাকাটা থানার ওসি তদন্ত সফিকুল ইসলাম এর সত্যতা নিশ্চিত করেন।