সরকারি নির্দেশ অমান্য করায় আট ব্যবসায়ীকে জরিমানা

হাতিয়া (নোয়াখালী) সংবাদদাতা

মাস্ক ব্যবহার না করা, সামাজিক দূরত্ব মেনে না চলাসহ সরকারি নির্দেশ উপেক্ষা করে মালামাল বিক্রির দায়ে আট ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার হাতিয়া সদরের ওছখালী বাজার ও চৌমুহনী বাজারে অভিযান চালিয়ে সংক্রামক ব্যাধি আইন ২০১৮ অনুযায়ী ১৩ হাজার ৬০০ টাকা জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিম এ জরিমানা করেন। এ সময় উপস্থিত ছিলেন নৌবাহিনীর কন্টিজেন্ট কমান্ডার এম রিয়াজুল ইসলামসহ নৌবাহিনীর অন্য সদস্যরা।