মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
আধা কেজি গাঁজাসহ শনিবার শাহাদত হোসেন (৫০) নামে এক জনকে আটক করেছে পুলিশ। সে পৌরসভার পুষ্টকামুরী গ্রামের মো. আবু সাহেদ মিয়ার ছেলে। এ ব্যাপারে মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মো. সায়েদুর রহমান বলেন, তার বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রক্রিয়া চলছে। তার সহযোগীদের গ্রেফতারের চেষ্টা চলছে।