কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে স্বয়ংক্রিয় জীবাণুুনাশক টানেল উদ্বোধন

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামে আড়াইশ শয্যার জেনারেল হাসপাতালে আগতদের করোনা ভাইরাস প্রতিরোধে স্বয়ংক্রিয় জীবাণুনাশক টানেলের উদ্বোধন করা হয়েছে। রবিবার দুপুরে হাসপাতালের করোনা আইসোলেশনের পৃথক দুটি ইউনিটের গেটে টানেলের উদ্বোধন করেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য পনির উদ্দিন আহম্মেদ এমপি।

ঢাকা বিশ্ববিদ্যালয়সহ রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত কুড়িগ্রামের এক ঝাঁক উদ্যমী যুবক ফেসবুক গ্রুপ ‘করোনা আপডেট কুড়িগ্রাম’ এর আর্থিক সহযোগিতায় এ টানেল নির্মাণ করা হয়।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আমান উদ্দিন আহমেদ মঞ্জু, জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জাকিরুল ইসলাম, সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান, ডেপুটি সিভিল সার্জন ডা. বোরহান উদ্দিন প্রমুখ।