নেত্রকোনায় স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনা সদর উপজেলার চল্লিশা ইউানয়নের দরিজাগি গ্রামে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। দরিজাগি গ্রামের মৃত আব্দুর রশিদের পুত্র উজ্জ্বল খাঁ (৪৫) ও তার স্ত্রী রুবী আক্তারের (৩৫) লাশ তাদের ঘর থেকে পুলিশ উদ্ধার করেছে। রুবী আক্তারের লাশ মেঝেতে এবং তার স্বামী উজ্জ্বলের লাশ ঝুলন্ত অবস্থায় ছিল। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার এস এম আশরাফুল আলম ও নেত্রকোনা থানার ওসি তাজুল ইসলাম ঘটনাস্থলে যান।

অতিরিক্ত পুলিশ সুপার এস এম আশরাফুল আলম বলেন, এই দুই জনের মৃত্যুর কারণ এখনো বলা যাচ্ছে না। লাশ ময়নাতদন্ত করা হলেই আসল ঘটনা জানা যাবে।