ভাণ্ডারিয়া (পিরোজপুর) সংবাদদাতা
নোভেল করোনা ভাইরাস সংক্রমণ রোধে রবিবার উপজেলায় সচেতনতামূলক প্রচারণা ও মাস্ক না পরায় জরিমানা করা হয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলামের ভ্রাম্যমাণ আদালত এসব জরিমানা করেন। এর আগে প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য বিভাগের যৌথ উদ্যোগে ভাণ্ডারিয়া বাজারের বিভিন্ন সড়কে জনসচেতনতামূলক প্রচারণা করা হয়। এ সময় মাস্ক না পরায় পথচারীদের মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা আদায় করা হয়। এছাড়া বয়স্ক ও দরিদ্র পথচারীদের মাঝে স্বাস্থ্য বিভাগের উদ্যোগে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়।
এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এইচ এম জহিরুল ইসলাম, বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি মিজানুর রহমান নিপু জোমাদ্দার, মো. সহিদ জোমাদ্দার, থানা পুলিশ ও মেডিক্যাল টিমের সদস্যরা উপস্থিত ছিলেন।
০