বাংলাদেশের মোট রপ্তানির ৮৪.২১ শতাংশ আয় আসে তৈরি পোশাকশিল্প থেকে। আর এ শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে যুক্ত থেকে দেশের অর্থনীতিতে অবদান রেখে চলেছে এক কোটিরও বেশি মানুষ। তাদের পরিবার এ শিল্পের ওপর নির্ভরশীল? এছাড়াও পোশাকশিল্প থেকে অর্জিত অর্থ মোবাইল ব্যাংকিং-রিচার্জ, বাড়িভাড়া, বিদ্যুত্ ও পানি, শিক্ষা, স্বাস্থ্য, খাদ্যসামগ্রী, নিত্যপণ্য, প্রসাধনী, বিনোদন, ইন্টারনেটসহ অর্থনীতির প্রায় সকল খাতে অবদান রেখে দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে যেতে অবদান রেখে চলেছে। দেশের মোট জিডিপির ১১.২৯ শতাংশ আয় আসে যাদের মাধ্যমে, এই কঠিন সময়ে সেই পোশাক-শ্রমিকদের জন্য আসন্ন বাজেটে রেশনিংয়ের জন্য বরাদ্দ রাখার জন্য সবিনয় আবেদন করছি।
খন্দকার জাহিদুল ইসলাম মারুফ
চেয়ারম্যান,
এ্যাপারেল মার্চেন্ডাইজার ক্লাব অফ বাংলাদেশ লি.
মৌচাক, কালিয়াকৈর, গাজীপুর