ইত্তেফাক রিপোর্ট
আসন্ন অর্থবছরের বাজেটে কর্মসংস্থান, অর্থ প্রবাহ ও বিনিয়োগনীতির পাশাপাশি তিন বছরের পরিকল্পনা মাথায় রেখে ২৫ শতাংশ করপোরেট ট্যাক্স বাস্তবায়নে মত দিয়েছেন ব্যবসায়ীরা। গত শনিবার রাতে একটি বেসরকারি টেলিভিশনের আয়োজনে বাজেট-পূর্ব আলোচনা সভায় মন্ত্রী, অর্থনীতিবিদের অংশগ্রহণে আলোচনায় ব্যবসায়ীদের এমন দাবি আসে।
সাংবাদিক চয়ন রহমানের উপস্থাপনায় এই বাজেট পূর্ববর্তী মেগা শো ‘আমাদের বাজেট’ অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ও প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান।
এছাড়াও আসন্ন ২০২০-২১ অর্থবছরের বাজেটের রূপরেখা শীর্ষক এই অনুষ্ঠানটিতে অতিথি হিসেবে আলোচনায় অংশ নেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও সিপিডির সম্মানিত ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য, বিশিষ্ট অর্থনীতিবিদ ও ব্র্যাকের চেয়ারপারসন ড. হোসেন জিল্লুর রহমান, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. এ বি মির্জ্জা মো. আজিজুল ইসলাম, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহ উদ্দিন আহমেদ, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান, বিশ্ব ব্যাংকের লিড ইকোনমিস্ট ড. জাহিদ হোসেন, বিশিষ্ট অর্থনীতিবিদ ড. কাজী খলীকুজ্জমান আহমদ, বিআইডিএস এর মহাপরিচালক কে এ এস মুর্শিদ, এনবিআর এর সাবেক চেয়ারম্যান মোশাররফ হোসেন ভুঁইয়া।
এছাড়াও ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের প্রেসিডেন্ট শেখ ফজলে ফাহিম, বিজিএমইএ সভাপতি ড. রুবানা হক এবং বিএমএর সাবেক সভাপতি অধ্যাপক ডা. রশিদ ই মাহবুব উপস্থিত ছিলেন।